জুড়ীতে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন
জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) শোকাবহ আগস্ট স্মরণে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এবং জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু তনয় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, মেডিকেল অফিসার ডা: ইমামুল মুনতাসির অফিসার ইনচার্জ তদন্ত আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, কৃষি অফিসার জসীমউদ্দীন, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন প্রমুখ।




