লন্ডনে রেস্তোরাঁর ফ্লোর ধসে আহত ১৩

Published: 13 February 2022

পোস্ট ডেস্ক :


লন্ডনে একটি বার ও রেস্তোরাঁর মধ্যবর্তী তলার একটি ফ্লোর ভেঙে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। উদ্ধার করা হয়েছে ৭ জনকে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে পূর্ব লন্ডনের হ্যাকনি উইকের ‘টু মোর ইয়ার্স’ রেস্তোরাঁয়। ঘটনার পর পরই জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা সেখানে ছুটে যান। লন্ডন এম্বুলেন্স সার্ভিস একে বড় দুর্ঘটনা বলে অভিহিত করেছে। তারা সেবা দিয়েছে ১৩ জনকে। এর মধ্যে তিনজন মারাত্মক আহত হয়েছেন। চারজনকে নেয়া হয়েছে হাসপাতালে।

লন্ডন এম্বুলেন্স সার্ভিসের স্ট্র্যাটেজিক কমান্ডার ব্রায়ান জর্ডান বলেছেন, তাদের উদ্ধারকর্মীদের ডেকে নেয়া হয়েছে ঘটনার পরপরই।

সেখানে লন্ডনের এয়ার এম্বুলেন্স টিমও পাঠানো হয়। তার ভাষায়, আমরা উদ্ধার করা ১৩ জনের বিষয়ে জরুরি সেবার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।