যুক্তরাজ্যে ইউনিস’র পর আবারো আঘাত হানছে ঝড় ফ্রাঙ্কলিন

Published: 22 February 2022

এম কে জিলানী :

লন্ডন যুক্তরাজ্যে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিস শুক্রবার আঘাত এর পর আবারো আঘাত হানতে যাচ্ছে ঝড় ফ্র্যাংকলিন । ঝড় ইউনিস এর প্রভাবে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল । ঝড় ইউনিস এর তান্ডব এর ফলে প্রায় ৫ শত মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে , বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু স্কুল। লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রোর প্রায় একশো ফ্লাইট বাতিল করা হয়েছিল , যে সকল ফ্লাইট চলাচল করেছিল তাদেরকে উড্ডয়নের সময় ঝড়ের কারণে সমস্যায় পড়তে হয়েছিল। সরকার পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছিলো।
ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৬০ হাজার বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ।
বাতাসের গতি ঘণ্টায় ১২০ মাইল এর উপরে রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অফিস এর বার্তা মতে ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছিল । ইংল্যান্ডে গত এক দশকে সর্বোচ্চ চার বার এ রকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝড়ের গতি এতোটাই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ঝড় ইউনিসের আঘাতে কমপক্ষে যুক্তরাজ্যে তিন জন মানুষের প্রাণহানি হয়েছে ।
ইউনিস বিপদজনক ও ক্ষতিকর ঝড় ছিল , মাঝারি মাত্রার ফ্ল্যাঙ্কলিন ঝড় ইউনিস এর মতো এতটা শক্তিশালী না হলেও যে সকল গাছ ও ভবন সমূহ ক্ষতিগ্রস্থ তা বিপদজনক হতে পারে।

আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ঘটনা ঘটেছে ইউনিস এর সময় তবে ফ্র্যাংকলিন ঝড় এর সময় তুষার পাত না ঘটার সম্ভাবনা বেশি এই সময় বাতাসের তীব্রতা থাকবে ঝড় ইউনিস এর থেকে কম।

ইউনিসের তীব্রতা এতো বেশি ছিল যে বাতাসের ধাক্কায় কোথাও কোথাও লরি কাত হয়ে পড়ার ঘটনা ঘটেছে গাড়ি চাপা পরে মারা গেছেন লন্ডন এর একজন নারী। এর আগে ডাডলি ঝড়ের আঘাতে স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত ও উপড়ে গেছে বহু গাছপালা।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবারের ঝড় ইউনিস ডাডলির তীব্রতাকেও ছাড়িয়ে গেছে এবং এটি তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।
বিশেষজ্ঞরা বলছেন এতো কম সময়ের ব্যবধানে তিনটি শক্তিশালী ঝড় আঘাত হানার জন্য আবহাওয়ার পরিবর্তন কেও দায়ী করছেন।

ইউনিসের তীব্রতা এতো বেশি ছিল যে উপকূলীয় এলাকাগুলোর পাশাপাশি রাজধানী লন্ডনেও সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল উড়ে গিয়েছিলো ও টু এরেনা এর ছাওনি । ঝড়ের তীব্রতা এতো বেশি ছিল যে অনেক বাড়িঘরের ছাদ উড়ে গিয়েছিলো , বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ এবং প্রচুর গাছপালাও উপড়ে পড়েছিল , কাউন্সিল তা পরিস্কার এবং বিদ্যুৎ ব্যবস্তা ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছে ।
শুধু তাই নয়, বাতাসে বিভিন্ন জিনিস উড়ে গিয়ে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা এবং উপকূলীয় এলাকায় বড় ধরনের বন্যা দেখা দিয়েছিলো এবং জলোচ্ছাসের মাত্রা ছিল অনেক বেশি।

কয়েক হাজার বাড়িতে এখনও বিদ্যুৎ নেই।আসন্ন ফ্র্যাংকলিন ঝড় এর সময় হাইওয়েতে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে এবং পারতপক্ষে জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
ঝড় ইউনিস মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন যে তিনি প্রস্তুত রেখেছিলেন সেনাবাহিনীকে।
তবে কয়েক সপ্তাহ এর ব্যবধানে তৃতীয় ঝড় ফ্র্যাংকলিন এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা আছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।