ইউক্রেনের রাষ্ট্রদূতকে বিরল সম্মান ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের

Published: 2 March 2022

পোস্ট ডেস্ক :

ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো’কে বিরল সম্মান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। তিনি বুধবার প্রধানমন্ত্রী বরিস জনসনের সাপ্তাহিক নিয়মিত প্রশ্নোত্তর পর্ব দেখতে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বরিস জনসন সহ পার্লামেন্টের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। হাউজ অব কমন্সে সদস্যদের অনেকেই হলুদ এবং নীল রঙের ফিতা পরে উপস্থিত হয়েছিলেন। এর মধ্য দিয়ে তারা ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেন।