মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক, ইজিবাইক উদ্ধার

Published: 22 March 2022
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যসহ লুটে আনা ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মানিক কুমার সাহা ও এসআই অনিক চন্দ্র দেব এর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শাহজীবাজার গ্যাসফিল্ড সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ ডাকাতদলের অবস্থান নিশ্চিত হয়ে চারদিক থেকে ঘিরে ফেলে কুখ্যাত ডাকাত সদস্য বানিয়াচং থানার মৃত সরাফত উল্লাহর ছেলে আব্দুল মানিক মিয়া (৪০), শায়েস্তাগঞ্জ থানার জগতপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র মনসুর রহমান উরপে মসুর (৪৫), বিরামচর গ্রামের ছালেক মিয়ার ছেলে কবির মিয়া (৩০) এবং মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (২৭)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১টি মাইক্রোবাস, ০২টি ধারালো চাকু, ০১টি বাটাল, ০১টি দা, ০৪টি লাইলনের রশি উদ্ধার করা হয়।অন্যান্য ডাকাতরা কৌশলে পালাইয়া যায়। আটককৃতদের দেওয়া তথ্য মতে তাদের লুটে আনা চোরাইকৃত ০১টি গেরাইনিং মেশিন ও ০৪টি ইজিবাইক (টমটম) জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ হইতে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে গ্রেফতারকৃত ডাকাতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।