যুক্তরাজ্যের মতো বন্ধু থাকায় ইউক্রেন ভাগ্যবান
পোস্ট ডেস্ক :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার ইউক্রেনের সংসদে ভার্চুয়ালি ঐতিহাসিক এক ভাষণ দিয়েছেন।
তিনি ইউক্রেনীয় সংসদ সদস্যদের অভিবাদন জানান, তাদের স্যালটু জানান।
বরিস তার ভাষণে বলেন, এটি আমার জন্য সম্মানের ইতিহাসে এমন কঠিন সময়ে আপনাদের সামনে কথা বলছি। আমি আপনাদের সাহসিকতাকে স্যালুট জানাই। আপনাদের স্বাধীনতার ওপর চরম আঘাতের পরও আমরা যোগাযোগ করতে থাকব।
ইউক্রেনের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ও পুরো যুক্তরাজ্যের এমন দরদ ও চিন্তা দেখে লেসিয়া ভাসালেঙ্কো নামে ইউক্রেনের একজন সংসদ সদস্য বলেছেন, ইউক্রেন ভাগ্যবান যে তাদের যুক্তরাজ্যের মতো একজন বন্ধু আছে।
এ ব্যাপারে লেসিয়া ভাসালেঙ্কো টুইটারে বরিসের ভাসণের ছোট একটি অংশ প্রকাশ করে লিখেছেন, বরিস জনসন আজ ইউক্রেনের সংসদে ভাষণ দিচ্ছেন। আমার জীবনে একটি বক্তব্যের জন্য এতজনকে দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখিনি। ইউক্রেন সত্যিই ভাগ্যবান তাদের যুক্তরাজ্যের মতো বন্ধু আছে।
এদিকে ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া ভাষণে বরিস জনসন আরও জানিয়েছেন, ২০১৪ সালেও ইউক্রেনে হামলা করেছিল রাশিয়া। সেবার ক্রিমিয়া দখল করে নিয়েছিল। কিন্তু সে সময় পশ্চিমারা চুপ ছিল। যা তাদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন বরিস।




