জনসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন গ্রাহাম ব্রাডি

Published: 7 July 2022

পোস্ট ডেস্ক :

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি। তিনি তাকে ভাল কিছু পরামর্শ দিতে পারেন। ঠিক একমাস আগে তিনিই বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী বিজয়ী হয়েছিলেন বলে ঘোষণা দিয়েছিলেন। ওদিকে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানাতে ১০ ডাউনিং স্ট্রিটে রয়েছেন নতুন চ্যান্সেলর নাদিম জাহাবি সহ মন্ত্রীপরিষদের একটি প্রতিনিধিদল। এর মধ্যে আছেন পরিবহন মন্ত্রী গ্রান্ট শেপস, ওয়েলস বিষয়ক মন্ত্রী সিমন হার্ট, পুলিশিং মন্ত্রী কিট মালথহাউজ, চিপ হুইপ ক্রিস হিটন-হ্যারিস। মঙ্গলবার রাতে নিয়োগ দেয়া নতুন শিক্ষামন্ত্রী মাইকেল ডোনেলানও এই গ্রুপের সঙ্গে আছেন বলে মনে করা হচ্ছে।