বরিস জনসনের পতনে রাশিয়ায় উল্লাস
পোস্ট ডেস্ক :

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায়ে উল্লসিত রাশিয়া। প্রতিক্রিয়ায় তারা বলেছে, আমরা তাকে পছন্দ করতাম না। অনলাইন ইউরোনিউজ এ খবর দিয়ে বলেছে, জনসনের পতনকে সেলিব্রেট করতে সারিবদ্ধ হয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। এর মধ্যে একজন শীর্ষস্থানীয় ধনকুবের জনসনকে ‘স্টুপিড ক্লাউন’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ দেয়ার পুরস্কার তিনি শেষ পর্যন্ত পেয়ে গেছেন। ক্রেমলিন থেকে বলা হয়েছে, তারা বৃটিশ এই নেতার মোটেও ভক্ত নয়। একজন শ্বেতাঙ্গ রাশিয়ান অভিবাসীর নামে তার নাম বরিস রেখেছিলেন তার পিতামাতা। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, তিনি আমাদেরকে পছন্দ করেন না। আমরাও তাকে পছন্দ করি না। তবে তার পদত্যাগের খবরে সামান্য উদ্বিগ্ন ক্রেমলিন।
ওদিকে রাশিয়ার ধনকুবের ওলেগ ডেরিপাকসা টেলিগ্রামে বলেছেন, একজন ‘স্টুপিড ক্লাউনের জন্য এটা হলো এক অপমানজনক পরিণতি’।
ইউক্রেনে তার কাণ্ডজ্ঞানহীন যুদ্ধে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে বিবেক জ¦লে উঠবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জনসনের পতন হলো পশ্চিমাদের পতনের লক্ষণ। এসব হলো রাজনৈতিক, আদর্শ ও অর্থনৈতিক সংকটের কারণে। তিনি আরও বলেন, এই কাহিনীর মোদ্দাকথা হলোÑ রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করো না। রাশিয়াকে ধ্বংস করা যাবে না। তা করতে গেলে নিজের দাঁত নিজেই ভাঙবে।




