ইউক্রেনকে ৩০৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে ব্রিটেন

Published: 19 December 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনকে আরো ৩০৪ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিট থেকে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সোমবার ঋষি সুনাক এই ঘোষণা দেবেন।

জেইএফ সম্মেলনে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের নেতারা মিলিত হবেন। সেখানে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করা হবে। এর বাইরে ২০২২ সালের মতো ২০২৩ সালেও ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে সমকক্ষদের আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ডাউনিং স্ট্রিটের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে এ বছরের ফেব্রুয়ারি থেকে এক লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ সরবরাহ করেছি।