শুভ নববর্ষ ১৪৩৩ 

Published: 16 April 2026

-শফি আহমেদ

এসো হে পহেলা বৈশাখ

এসো হে আকবরী বার্ষিকী,

পহেলা বৈশাখী!

 

ধারে দূরে বারি ঝরে,

যাও মুছে পুরোনো দিনের যত গ্লানি

— এসো হে নয়া বর্ষে

মহান আল্লাহর নতুন মেহেরবানী।

 

এসো হে খাঁটি নয়াবেলা,

নিখাদ রঙতুলি!

পুণ্য হাতে নীলিমার দ্বারখুলি,

প্রথম প্রহরে এঁকে যাও

এক ফালি আল্পনা—বেহেস্তী রবি।

 

ফোটে থাকো মালঞ্চ

বর্ষভরা আঙিনায়,

মৌ-মধুপের মিলন মেলায়।

 

এসো হে আগাম দিনের বাণী

নতুন বেলায়—

ভালোলাগার জোছনায়।