কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রকে আরও কড়া ভাষায় হুঁশিয়ার বার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নৌ-বন্দরে অবরোধ অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ যৌথ অপারেশনাল কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জোর দিয়ে এক বিবৃতিতে বলেছে, ইরান এই অঞ্চল শত্রুপক্ষের গতিবিধির ওপর নজর রাখতে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রস্তুত এবং দৃঢ় প্রতিজ্ঞ।
সেইসঙ্গে বিবৃতি আরও বলা হয়, শত্রুপক্ষ মার্কিনিরা যদি আরও আগ্রাসন চালায় তাহলে এবার তাদের আরও অনেক ক্ষতিসাধন করা হবে।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক আদৌ হচ্ছে কিনা- তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে এই মুহূর্তে অবস্থান করলেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা নাকচ করেছেন। তবে পাক সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য নতুন প্রস্তাব পাঠিয়েছেন।




