ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল বন্দুকধারী, চাঞ্চল্যকর দাবি

Published: 26 April 2026

পোস্ট ডেস্ক :


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি বলে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে। তবে প্রাথমিক তথ্যের বরাতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, হামলাকারীর লক্ষ্যবস্তু ছিল ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া টড ব্লাঞ্চ দাবি করেন, ট্রাম্পকেও হয়তো হত্যার উদ্দেশ্য ছিল হামলাকারীর। এনবিসি’কে এই কর্মকর্তা বলেন, তদন্তকারীরা সন্দেহভাজন বন্দুকধারীকে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ব্লাঞ্চ বলেন, সন্দেহভাজনকারী ব্যক্তি সম্ভবত ট্রেনে করে লস অ্যাঞ্জেলস থেকে শিকাগোতে আসে এবং ওয়াশিংটন ডিসিতে যায়। তিনি জানান, সন্দেহভাজনকারীর বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে।
হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।