সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ হত্যার প্রধান আসামীর আত্মসমর্পণ
সিলেট অফিস : অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ বুধবার সকাল ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শুনানী শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হাছনুরসহ তার কয়েকজন সহযোগী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে মারধর করে। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




