টিকা নেওয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

Published: 10 March 2021

পোস্ট ডেস্ক : টিকা নেওয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বুধবার কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে ডিএমপি কমিশনার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরের অবস্থা ভালো।

করোনাভাইরাসের জন্য দেশব্যাপী টিকা নেওয়া কার্যক্রমের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোহা. শফিকুল ইসলাম টিকার প্রথম ডোজ নেন। টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় তিনি করোনায় আক্রান্ত হলেন।