দেশে গণপরিবহন বন্ধ ঘোষণা

Published: 4 April 2021

পোস্ট ডেস্ক : লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্ট সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আজ সরকারি বাসভবন থেকে এক সংবাদ বিফ্রিংয়ে এ কথা জানান সেতুমন্ত্রী।