সুরে সুরে মন মাতাচ্ছে রেডিও ঋদ্ধি

Published: 21 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

সুরে সুরে মন মাতাচ্ছে রেডিও ঋদ্ধি। রেডিও ঋদ্ধি সুরে সুরে মগ্ন এক অসামান্য রেডিও চ্যানেল ।দক্ষিণ কলকাতার ভবানীপুরের লাজুক ছেলেটি এখন রা কাড়ছে দেশে বিদেশে ।করোনা আবহে অ্যান্টি ডিপ্রেসান্ট -এর কাজ করছে সুশান্ত চন্দ্র-র আন্তর্জাতিক রেডিও প্রজেক্ট, রেডিও ঋদ্ধি ।মন ভালো রাখার এই প্ল্যাটফর্মে শামিল হয়েছেন তামাম দুনিয়ার রবীন্দ্র প্রেমীরা ।২০২০ সালের ৯ অক্টোবর যাত্রা শুরু হয় এই রেডিও চ্যানেলের ।করোনা আবহে মানুষের মন ভাল রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে রেডিও ঋদ্ধি । রবীন্দ্রসংগীতের অসামান্য ভান্ডার তুলে ধরেছে সঙ্গীত পিপাসুদের কাছে ।শুধু এদেশেই নয়, আমেরিকা কানাডা, ইংল্যান্ড, চীন, ইউক্রেন,এস্তোনিয়া,আলবেনিয়া , নিকারাগুয়া, ফ্রান্স, মধ্যপ্রাচ্য, Man of Isle ,বাংলাদেশের বাঙালিরা এখন নিবিষ্টচিত্তে এই রেডিওর প্রোগ্রাম শোনেন দীর্ঘক্ষণ ।সেলিব্রিটি শহর ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, ওহাও, লন্ডন ,প্যারিস ,মন্ট্রিয়েল, কিউবেকের বাঙালিদের কাছে বড় আপনজন হয়ে উঠেছে এই ডলবি ডিজিটাল চ্যানেল যার অনুষ্ঠান সম্প্রচারিত হয় সুদূর বোস্টন শহর থেকে ।প্রায় দ্বীপবাসিনী শ্রাবন্তী মজুমদারও আশাবাদী এই চ্যানেল নিয়ে ।১৩ জুন থেকে রেডিও ঋদ্ধি শুরু করেছে নতুন একটা রেডিও শো যার নাম ‘জোড়াসাঁকো থেকে’ ।বিষয় জানা অজানা রবীন্দ্রনাথ ।প্রতি রবিবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে সম্প্রচারিত হবে এই বিশেষ শো ।আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মাউস যদি গুগল সার্চে রেডিও ঋদ্ধি লেখে তাহলে খুব সহজেই শোনা যাবে রেডিও ঋদ্ধি ।আর সারা পৃথিবীতে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তারা প্লে স্টোরে গিয়ে ইন্সটল করে নিতে পারেন রেডিও ঋদ্ধি ।জানাচ্ছেন রেডিও ঋদ্ধির কর্ণধার সুশান্ত চন্দ্র ।সুশান্তবাবু আকাশবাণী কলকাতার নব্বইয়ের দশকে চুটিয়ে প্রোগ্রাম করেছেন। আকাশবাণীর বাংলা কথিকা ঘরে লালিত হয়েছেন তিনি । ।সুশান্তবাবুর আশা মানুষ গ্রহণ করবে তাদের প্রতি রবিবারের এই বিশেষ রেডিও শো ‘জোড়াসাঁকো থেকে’ যার পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিয়েটিভ ডিরেক্টর তপন বসু ।সূচনালগ্ন থেকেই রেডিও ঋদ্ধি বড়দের আশীর্বাদ পেয়েছে । ঋতুপর্ণ ঘোষ , সাহানা সুব্রত বক্সী ,রাজনীতির মহিরুহ পার্থ চট্টোপাধ্যায় ,ড. পবিত্র সরকার ,অভিজিৎ দাশগুপ্ত ,স্নেহাশিস শুর ,ঊষা উত্থুপ ,

মুনমুন সেন, শুভাপ্রসন্ন, ওয়াসিম কাপুর, ফুটবল প্রশাসক সুব্রত দত্ত, হৈমন্তী শুক্লা ,ইন্দ্রানী সেন, সৈকত মিত্র, শিবাজি চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ,দেবলীনা দত্ত মুখার্জি ,সোনালি চৌধুরী,অভিনেতা সুব্রত দত্ত রাজেশ শর্মা ,শাকিল আনসারি ,পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় , পাওলি দাম, রাঘব চট্টোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া, অশোক মালহোত্রা,মমতা শঙ্কর ,প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, সাহিত্যিক শংকর , ধারাভাষ্যকার প্রদীপ রায় ,মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতা স্বপন বাবুন বন্দ্যোপাধ্যায়, ডোনা গাঙ্গুলীরা আন্তরিকভাবে জড়িয়ে গেছেন রেডিও ঋদ্ধির চিন্তন স্রোতের সঙ্গে । পৃথিবীর ১৯৫ টি স্বাধীন ধনী দরিদ্র দেশে এবং ৬০ টি নির্ভরশীল দেশে ছড়িয়ে থাকা আমবাঙালির কাছে পৌঁছানোই রেডিও ঋদ্ধির সাময়িক লক্ষ্য ।ঋদ্ধি চায় রবীন্দ্রনাথের সন্ধান পান বাংলার সঙ্গে জন্মলগ্ন থেকেই সম্পর্কহীন বাঙালি টিন এজাররা ।দাদু থেকে নাতি ,শাশুড়ি থেকে বউমা যাঁরা রবীন্দ্রনাথকে পছন্দ করেন, ভালো গান শুনতে চান তাদের একান্ত আপন হয়ে উঠেছে এই স্টেশনটি ।রেডিও ঋদ্ধির কাছে রয়েছে রবীন্দ্র গবেষণা, রবীন্দ্র গানের অনুপম সম্ভার ।এই অ্যাপ রেডিওটি খুললেই যার আঁচ পাচ্ছেন আমবাঙালি ।সুশান্ত এখন ভাবনা রেকর্ডসের সঙ্গে জড়িয়ে । সাংগীতিক ক্ষেত্রে ক্ষেত্রে বহু রাষ্ট্রীয় পুরস্কার প্রাপক বিশ্ব রায় সুশান্তর বিশেষ পরামর্শদাতা ।উত্তম নাতি গৌরব চট্টোপাধ্যায়ও কথা দিয়েছেন কিছু করার ।আন্তর্জাতিকতার সত্যম -শিবম- সুন্দরমকে অনায়াসেই বাঙালির হাতে পৌঁছে দিচ্ছে রেডিও ঋদ্ধি -জানাচ্ছেন সুশান্ত চন্দ্র ।রেডিও ঋদ্ধিতে প্রোগ্রাম করছেন নবীন প্রতিভা রাও ।রেডিও ঋদ্ধিতে শুনুন ভালো অনুষ্ঠান ,এই আবেদন ডোনা গাঙ্গুলির ।একদিন রাজ্য বা ভারত সরকার অনুদান দিয়েই হোক বা স্পনসর করেই হোক, তার পাশে দাঁড়াবে এই আসা সুশান্তবাবুর ।আপাতত জর্জ টেলিগ্রাফের উচ্চ পদে অধিষ্ঠিত মাসমাইনের এই কর্মীটির একমাত্র সম্বল শ্রোতাদের ভালোবাসা ভালোবাসা ।