হাবিবের মনোনয়ন বৈধ ঘোষণা

Published: 23 June 2021

সিলেট অফিস :


সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের তরফ থেকে মনোনয়ন বৈধ হওয়ার আদেশ দেওয়া হয়।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। বুধবার দুপুরে সেই অভিযোগের শুনানি শেষে হাবিবের মনোনয়ন বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে- নির্বাচন কমিশনে প্রার্থীতা বৈধ হওয়ার পর নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন- ‘সকল বাধা উপেক্ষা করে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিত্বের প্রমাণ না পাওয়ায় আমার প্রার্থিতা বৈধ বলে জানিয়েছে।’

আপিলকারী জাতীয়পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক জানিয়েছেন- তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। এবং তিনি ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী।