মগবাজারে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ

Published: 28 June 2021

ঢাকা, ২৮ জুন ২০২১ :

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ব্যাস্ততম মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ৭জন নিহত, অর্ধশতাধিক আহত এবং বহু ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর নিকট নিহত সকলের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় হতাহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দ্রুত ও সঠিকভাবে তদন্ত করে এই ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। দেশে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিকা-ের দায়ভার প্রশাসন কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অবহেলা ও জনসাধারণের অসতর্কতার কারণে বার বার এধরণের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
উক্ত দূর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গতকাল রাতে শেখ হাসিনা বার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রতিভাবান একজন শিল্পী মোস্তাফিজুর রহমান। তিনি ঐতিহ্যবাহী ইসলামিক সাংস্কৃতি সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর আবৃত্তি পরিচালক ও উপস্থাপক ছিলেন। তরুণ ও প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। নেতৃদ্বয় শিল্পী মোস্তাফিজুর রহমানের মাগফিরাত কামনা করেন এবং তাঁতে শহীদের মর্যাদা দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। ময়নাতদন্ত শেষে শিল্পীকে আজ ময়মনসিংহের গ্রামের বাড়ীতে নেয়া হবে এবং সেখানেই দাফন করা হবে।