রাজশাহী মেডিকেলে একদিনে আরও ২৫ জনের মৃত্যু

Published: 29 June 2021

বিশেষ সংবাদদাতা :


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ২৫ জন মারা গেছেন।

 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

মারা যাওয়াদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা যান। আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য জানান।