সাংবাদিক স্টিকারে চলতো বিয়ানীবাজারের অস্ত্র মামলার আসামী হাসান, গাড়ীসহ গ্রেফতার

Published: 2 July 2021

সিলেট অফিস :


সিলেটে বিয়ানীবাজারে অস্ত্র ও অপরহণ মামলার ওয়ারেন্টভুক্ত আবুল হাসান নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত হাসান বিয়ানীবাজারের ঘুঙ্গাদিয়া গ্রামের সাখাওয়াত আলী ছেলে। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

 

ডিবি পুলিশ জানায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলার জন্য সাংবাদিকের স্টিকার গাড়ীতে লাগিয়ে কৌশলে সে চলাফেরা করতো। তার বিরুদ্ধে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান। তিনি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিয়ানীবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।