‘মির্জাপুর শাহী মসজিদ’ এঁকে প্রথম স্থান অধিকার করেছে জলি

Published: 7 July 2021

স্টাফ রিপোর্টার :

মাসুমা আক্তার জলি ‘আমাদের পঞ্চগড় ফটো কনটেস্ট প্রতিযোগিতায় মির্জাপুর শাহী মসজিদ’ এর ছবি এঁকে প্রথম স্থান অধিকার করেছে।

পঞ্চগড় জেলার ৫৫ হাজার সদস্য নিয়ে ফেসবুক গ্রুপ ‘আমাদের পঞ্চগড়’ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করে। মাসুমা আক্তার জলি, জাতীয় বিশ^ বিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষে অধ্যায়নরত। জলি বাংলাপোস্ট এর অনারারি চেয়ারম্যান শেখ মফিজুর রহমানের নাতনি।