গাইবান্ধায় ছাত্রলীগ নেতা খুন

Published: 12 July 2021

বিশেষ সংবাদদাতা :


গাইবান্ধায় ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি রোববার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

 

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, গাইবান্ধা শহরের কাজ সেরে রাত সাড়ে ১০ টার দিকে আশিকুর রহমান রকি তিন সহকর্মীকে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়ায় যাচ্ছিলেন।

 

পথিমধ্যে দুবৃত্তরা তাকে পূর্বপাড়ায় মোটরসাইকেল থেকে নামিয়ে উপর্যুপরি ক্ষুর দিয়ে আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।