দেশে কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত

Published: 12 July 2021

বিশেষ সংবাদদাতা :


চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কুরবারি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি খোলা থাকতে পারে শপিংমল ও দোকানপাট। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।