হেলেনা জাহাঙ্গীরের ৫ দিনের রিমান্ড আবেদন
বিশেষ সংবাদদাতা :

রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে মোট ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে আজ শুক্রবার বিকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে তার সম্পর্কে সংবাদ সম্মেলন শেষে তাকে গুলশান হস্তান্তর করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। তখন তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।




