বড়লেখায় সাবেক মন্ত্রী মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল

Published: 6 August 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদীয়া টাইটেল মাদ্রাসায় শুক্রবার বাদ আছর সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান সিলেটের কৃতী সন্তান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার প্রবাসী বিএনপি নেতা শরীফুল হক সাজুর সার্বিক সহযোগিতায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শামছুল হক, মাওলানা ছাবিত আলী, মাওলানা সালমান আহমদ, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমূখ। এতে অংগ্রহণ করেন বড়লেখা উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, সাংবাদিক আব্দুর রব, যুবদল নেতা সাহীন আহমদ প্রমূখ।