জুড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন

Published: 8 August 2021

জুড়ী প্রতিনিধি :


মৌলভীবাজারের জুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) শোকাবহ আগস্ট স্মরণে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ দিন উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সভাপতিত্বে ও মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ও মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, কৃষি অফিসার জসীমউদ্দীন, সমাজসেবা অফিসার রাকেশ পাল , জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তুোষ কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, ,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, জুডী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরমান আলী, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আহমদ,জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষিত দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

পরে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।