নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ এক অজ্ঞাত যুবকের (৩৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ উপজেলার উত্তর বগাদিয়া গ্রামের আমির উদ্দিন হাজী বাড়ির ইউনুস মিয়ার নির্মাণাধীন খালি বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। তবে অজ্ঞাত লাশের পরিচয় জানা যায়নি।




