বোমা তৈরির কারিগর জাহিদ গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা :

অনলাইনে বোমা তৈরির কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত রাতে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ নব্য জেএমবির সদস্য। সে কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামে পরিচিত। সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।




