পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় প্রাণ দিল নববধূ

Published: 15 August 2021

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নববধূ।
নিহত বিবি রাবেয়া (১৯) উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

রোববার (১৫ আগস্ট) বিকেল সাড়ে চারটার  দিকে উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ঈদুল আযহার পরের দিন বিবি রাবেয়াকে পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয়। নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে তার মা-বাবার তাদের পছন্দের ছেলের সাথে তাকে বিয়ে দেয়। এ বিষয়টি সে মেনে নিতে পারেনি। একপর্যায়ে বিয়ের ২৩দিন পর মা-বাবার সাথে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে  পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।