শোক দিবস উপলক্ষে জুড়ীতে খাদ্য সামগ্রী বিতরন

Published: 16 August 2021

জুড়ী প্রতিনিধি :


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে জুড়ীতে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও হিউম্যান সার্ভিস নামের একটি সামাজিক সংগঠন।

আজ সোমবার (১৬ আগষ্ট) হিউম্যান সার্ভিস জুড়ী -বড়লেখা নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এম এ মোছাওয়ির মাদ্রাসা ও বাছির পুর মোহাম্মদীয়া মাদ্রাসার এতিম ও হাফিজি শিক্ষার্থীদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, শাহিন আহমদ, শিক্ষা,পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সদস্য সায়েম জাফর ইয়ামী,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান,সদস্য সালমান আফরাজ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু,সাইদুর রহমান,খাইরুল ইসলাম,ইমরান আনোয়ার,
কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস,সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।

অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের উদ্যোগে জুড়ী উপজেলার ৫০ জন অসহায়,দুস্থ মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এতে রয়েছে চাল,ডাল,তেল,লবন আলু।গত ৫ দিনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয় ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম জানান,জাতির জনকের শোক দিবস উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের উদ্যোগে গরিব, দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে।এরই ধারাবাহিকতায় জুড়ীর ৫০ জন মানুষকে এ সহায়তা দেওয়া হয়েছে।