প্রয়াত শিক্ষক পরিবারের পাশে উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ

Published: 16 August 2021

সিলেট অফিস :

বিয়ানীবাজারে প্রয়াত শিক্ষকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ । শিক্ষকদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে প্রয়াত শিক্ষকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে ।
বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা বেগম গত ২২ জুন সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রেহানা বেগমের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন শিক্ষকবৃন্দ। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেহানা বেগমের পরিবারের কাছে আর্থিক সহায়তার এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ’ টাকা তুলে দেয়া হয়। রেহানা বেগমের পরিবারের পক্ষে স্বামী আব্দুস শহিদ খসরু এবং ছেলে নাফিস আহমদ আর্থিক সহায়তার টাকা গ্রহণ করেন । উপজেলা শিক্ষা অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তার টাকা হস্তান্তর করা হয় । এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দীন জাফরী, বিধুভূষণ বৈদ্য, আবুল হোসেন চৌধুরী, সুলেমান আহমদ, বিমল পাল, মো কবির আহমদ, করুনায় দাস, কফিল উদ্দিন, নাসিমা বেগম, মুছলেহ উদ্দিন, সুমত ভট্টাচার্য, আব্দুল বাসিত, জয়নুল ইসলাম, মো সেলিম উদ্দিন, খছরুল আহমদ, সহকারী শিক্ষক মো ছফর উদ্দিন, ফয়জুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।