পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

Published: 17 August 2021

বিশেষ সংবাদদাতা :


রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি কর্মীদের সামনে পড়েন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী। সচিব পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছিলেন এমন সময় চন্দ্রিমা উদ্যান মোড়ে হামলার শিকার হন তিনি। সচিবের গাড়ি ভাঙচুর করা হয়। ইট ও কাঠ দিয়ে গাড়িতে হামলা চালানো হয়। এরপর সচিবের সঙ্গে থাকা গানম্যান তাকে গাড়ি থেকে নামিয়ে চন্দ্রিমা উদ্যান মোড়ে পুলিশ বক্সের মধ্যে নিয়ে যায়। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের এবং পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে। তবে কেউ আহত হননি।

সচিব জয়নুল বারী বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে কিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এসময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নেই। তারা গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে। গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় আমার কোনো ক্ষতি হয়নি।