গণফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতিহলেন মোকাব্বির খান এমপি

Published: 17 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট–২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিক মোকাব্বির খান গণফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন। গণফোরামের একমাত্র নির্বাহী সভাপতি হিসেবে তাঁকে দায়িত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন।
নিজের স্বাক্ষরিত এক চিঠিতে ড. কামাল হোসেন বলেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সভাপতির দায়িত্ব পালনে সভাপতিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ১৬ আগষ্ট ২০২১ তারিখ হতে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত মোকাব্বির খানএম.পি গণফোরামের নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
মোকাব্বির খান এমপি গণফোরামের জন্ম লগ্ন থেকে এর সাথে ওতোপ্রতোভাবে জড়িত রয়েছেন। প্রথম দিকে তিনি যুক্তরাজ্যে গণফোরামের নেতৃত্ব দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নিজের স্থান করে নেন এবং বছরের পর বছর গণফেরামের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যান।গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পদে দায়িত্বও তিনি নিষ্ঠার সাথে পালন করেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট–২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। বিরোধী দলীয় সদস্য হিসেবে তিনি জাতীয় সংসদে যোগদানের পর থেকে এখন পর্যন্ত গণমানুষের সত্যিকারের প্রতিনিধিত্ব করছেন।