বিয়ানীবাজারে ‘মা ও মাটির গান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
সিলেট অফিস :

যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ফারুক উদ্দিনের লেখা ‘মা ও মাটির গান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার পল্লী বাউল লোক সংগীতালয়ের কার্যালয়ে এবং বাউল লোক সংগীতালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
পল্লী বাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও সংগীত প্রশিক্ষক শিল্পী এস.এম মানিক এর সভাপতিত্বে, প্রধান অথিতির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি নেতা হাজী মো: বাহার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার এম. হাসানুল হক উজ্জ্বল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক কিবরিয়া চৌধুরী, আব্দুল করিম মিথ, আব্দুল মতিন আলী, আমির মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা সব সময় মা ও মাটি নিয়ে ভাবেন। তাই মা ও মাটির টানে দেশের উন্নয়নে নিজেকে আত্ম নিয়োগ করে সব কিছু বিলিয়ে দেন। তারা বলেন, মা ও মাটির জন্য টান না থাকলে একজন প্রবাসী দেশের কল্যাণে আত্মনিয়োগ করতো না। তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন তার লেখা গীতি কাব্য “মা ও মাটির গান” বই লিখে প্রমাণ করেছেন মা ও মাটির প্রতি তার কতটুকু ভালোবাসা রয়েছে।
প্রকাশনা অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গকুল মালাকার, শিল্পী শিপা দেওয়ান, শিল্পী মামিম আহমদ, সুভাস কর, এম ফয়ছল আহমদ, বদরুল ইসলাম, সুমন আহমদ, জাবের হোসেন, ইকবাল হোসেন, দুলাল আহমদ, নিখিল মালাকার, খালেদ আহমদসহ আরো অনেকে।




