বরিশাল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩

Published: 19 August 2021

বিশেষ সংবাদদাতা :


বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদকে আটক করেছে পুলিশ। এছাড়াও আটক করা হয়েছে ত্রাণবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে। আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।