জুড়ীতে ইয়াবাসহ আটক ১

Published: 20 August 2021

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালামের নেতৃত্বে এসআই সুপ্রিয় নন্দী ও এএসআই মোঃ মনিরুল ইসলাম সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার জাঙ্গিরাই গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী ফরিদ উদ্দিন কে গ্রেফতার করে। সে মৌলভীবাজার সদর উপজেলার ছাদিক মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৪১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ(ওসি) সঞ্জয় চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।