মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যেতে সতর্কবার্তা

Published: 21 August 2021

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যেতে সতর্কবার্তা দিয়েছে আফগানিস্তানে থাকা মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে দেয়া ওই বার্তায় বলা হয়েছে, বিমানবন্দরের গেটের বাইরে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধির কাছ থেকে সরাসরি নির্দেশনা পাওয়ার আগে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এবং বিমানবন্দরের গেট এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া এখনও আফগানিস্তানে থাকা যেসব মার্কিন নাগরিক প্রত্যাবাসনে সহায়তা চেয়ে আবেদন করেননি তাদেরকেও দ্রুত এ আবেদন করতে বলেছে দূতাবাস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে এখনও বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। তালেবান জানিয়েছে, এমন অবস্থার জন্য মোটেও তারা দায়ি নয়। উল্টো, উদ্ধার কার্যক্রম নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোর ভাল পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি।