২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জুড়ী যুবলীগের সভা ও দোয়া সম্পন্ন
জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা যুবলীগের আয়োজনে ২১ শে আগষ্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিহতদের স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার(২১ শে আগষ্ট) বিকেলে মনোহর আলী ইসলামিক সেন্টারে উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক
এডভোকেট আব্দুল মতিন এর
পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, চন্দন কুমার দাশ, পঃজুড়ী ইউপি যুবলীগের সভাপতি রাধা কান্ত দাশ,
উপজেলা যুবলীগের প্রচার সম্মাদক আল মাহমুদ আকুল,
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারদিন বাবেল, তথ্য ও গবেষণা সম্পাদক সালা উদ্দিন তপু, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন, সহ-সম্পাদক সাইফুর রহমান,
সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক চৌধুরী শাওন, পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৌরভ দে, পশ্চিমজুড়ী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, জায়ফরনগর ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিবুর রহমান রাজিব,সদস্য কমর উদ্দিন, সালমান আফরোজ, দু’আ পরিচালনা করেন মাওলানা আব্দুল খালিক।




