বড়লেখায় কিশোরী পিয়ার লিডারদের জীবন দক্ষতা উন্নয়নের উপর প্রশিক্ষণ
বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় এনজিও সংস্থা সিএনআরএসের সুচনা প্রকল্পের উদ্যোগে রোববার নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে কিশোরী পিয়ার লিডারদের জীবন দক্ষতা উন্নয়নের উপর ২ দিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালার সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র ইউনিয়নের বিভিন্ন কিশোরীরা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক।
এসময় উপস্থিত ছিলেন সুচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ, জিসিডিও অসিম চন্দ্র দাশ, ইউনিয়ন কো-অর্ডিনেটর নিজাম উদ্দিন।




