নোায়াখালীতে সেচ্ছাসেবী সংগঠন ও দুস্থদের মাঝে ২৯ লাখ টাকার চেক বিতরণ

Published: 23 August 2021

নোয়াখালী প্রতিনিধি :

I
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২০-২১ অর্থবছরের বিশেষ অনুদান ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সমাজ সেবার উপ পরিচালক মো.নজরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে  ৩৭ টি সেচ্ছাসেবী সংগঠনকে ২৩ লাখ ৭৬ হাজার ও বিভিন্ন দুস্থ, অসহায়দের মাঝে ১২০ জনকে ৬ লাখ ৬৭ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, সমাজ সেবার সহকারী পরিচালক মো. বেলাল হোসেন, সহকারী পরিচালক আবুল কাশেম।