জুড়ীর সাগরনাল ওয়েলফেয়ার সোসাইটির ১০ বছর পূর্তি উদযাপন

Published: 26 August 2021

জুড়ী প্রতিনিধি :


জুড়ী উপজেলার সাগরনাল ওয়েলফেয়ার সোসাইটি এর ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাগরনাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য শাহ আলমের পরিচালনায় এবং প্রতিষ্টাতা সদস্য সাহাব উদ্দিন সামছুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক কামাল হোসাইন,সহকারী শিক্ষিকা জবা রানী চাষা,সহকারী শিক্ষক আশরাফ আহমেদ শিপন,সহকারী শিক্ষক হারুনুর রশিদ,বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শহিদুর রহমান পাবেল,প্রতিষ্টাতা সদস্য আতাউর রহমান,সদস্য মীর হোসাইন সাদ্দাম,প্রতিষ্টাতা সদস্য ফয়জুর রহমান ফয়েজ,প্রতিষ্টাতা সদস্য কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ,শাহাব উদ্দিন, মাহফুজুর রহমান, কামরান খান, ফয়ছল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডা আফছার উদ্দিন, আছাদ উদ্দিন,নুরুল ইসলাম,শরীফুল ইসলাম মামুন,সায়মন চৌধুরী,নাজমুল ইসলাম,সাদেকুর রহমান,এহসান তামিম,আবরার হাসান,শাকিল উদ্দিন,মাসুম আহমেদ প্রমুখ।
সংগঠনের ১০ বছর পূর্তিতে এলাকার ১০০ গরীব ও দুঃস্থদের মধ্যে ত্রান (চাল,ডাল,তেল,আলু,পিয়াজ) বিতরন করা হয় এবং পরবর্তীতে কলেজ,স্কুল,মাদ্রাসা,ঈদগাহ ও মসজিদ সহ সর্বমোট ৪০ টি প্রতিষ্টান ও রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৩৯ টি আম,লিচু,কাঠাল,জলপাই ও কৃষ্ণচূড়া জাতীয় বৃক্ষরোপন করা হয়।