কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কোর সেরা উৎসবের তালিকায় আনতে মমতার চিঠি

Published: 26 August 2021

পোস্ট ডেস্ক :


কোটি কোটি মানুষের সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে। দেশ-বিদেশ থেকে অতিথিরা আসেন দুর্গোৎসব দেখতে, কিন্তু বিস্ময়করভাবে এই উৎসব বিশ্বের সেরা উৎসবের মধ্যে ঠাঁই পায়নি ইউনেস্কোর তালিকায়। কেন্দ্রীয় সরকার কখনোই কলকাতার দুর্গোৎসব নিয়ে কোনও সুপারিশ করেনি। তাই বাধ্য হয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরাসরি চিঠি দিলেন ইউনেস্কোকে। সঙ্গে পাঠিয়েছেন ভিডিও ক্লিপিংস ও নানা পরিসংখ্যান। মুম্বাইয়ের গণপতি উৎসব যদি সেরা উৎসবের তালিকায় থাকতে পারে তাহলে কলকাতার দুর্গোৎসব কেন জায়গা পাবে না? দুর্গাপূজার বিসর্জনের শোভাযাত্রা নিয়ে মমতা বন্দোপাধ্যায় রেড রোডে যে কার্নিভাল করেন তা দেখে একটি আন্তর্জাতিক টিভি চ্যানেল এই উৎসবকে স্বীকৃতি দিয়েছে। মমতা বন্দোপাধ্যায় চান, এখন যথার্থ আন্তর্জাতিক স্বীকৃতি। উল্লেখ্য, গতবার কোভিডের কারণে দূর্গাপূজা সঠিকভাবে পালন করা সম্ভব হয়নি।

এবার তৃতীয় ঢেউ সেভাবে না এলে কোভিড অনুশাসন মেনেই দুর্গাপূজা হবে।