বিজয়নগরে নৌকাডুবি, ১৬ জনের লাশ উদ্ধার

Published: 27 August 2021

বিশেষ সংবাদদাতা :


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে।

 

তাদের মধ্যে ৭ জন নারী এবং একজন শিশু। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইসকা বিলে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ১২০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা করে।

 

পথিমধ্যে লইসকা বিলে পৌছলে বিপরীত দিক থেকে বালু বোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন চালিত যাত্রীবাহি নৌকাটি ডুবে যায়। পুলিশ জানায়, ঘটনার পর অনেকে নদীর তীরে উঠে। এপর্যন্ত ৭ জন নারী ও ১টি শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকী করছেন।