সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস ১৩ই সেপ্টেম্বর থেকে

Published: 2 September 2021

বিশেষ সংবাদদাতা :


আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাহিদ মালেক বলেন, তিনি বলেন, মোটামুটি এ মাসের ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে। দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।