৭০ বছরের বৃদ্ধাও ছাড় পেলেন না!
বিশেষ সংবাদদাতা :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার বৃদ্ধার বয়স আনুমানিক (৭০)। বুধবার রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যাক্তির নাম সুনীল হেমব্রত ( ৫০)।
আজ বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার নাতি জানান, তার নানি বাইরের একটি ঘরে থাকতেন। বুধবার দিবাগত রাতে ওই ঘরে ঢুকে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে তিনি কান্নাকাটি করছিলেন। এর পরে তিনি প্রতিবেশী সুনীল তাকে ধর্ষণ করেছেন বলে জানান। তার পর থানায় গিয়ে সুনিলের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বৃদ্ধার মেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বৃদ্ধার রক্তপাত হচ্ছিল। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। সুনিল পলাতক রয়েছে।




