জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ১০ নেতা গ্রেপ্তার
পোস্ট ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, বসুন্ধরার একটি বাসায় গোপন বৈঠকের অভিযোগে পুলিশ জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ কয়েকজনকে আটক করেছে। বাসা থেকে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।




