তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯ যুদ্ধবিমান

Published: 6 September 2021

পোস্ট ডেস্ক :


তাইওয়ান দাবি করেছে, চীনের ১৯টি সামরিক যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করেছিল। এর মধ্যে আছে পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমানও। এক বছরেরও বেশি সময় ধরে এ ধরণের অভিযোগ বার বার করে আসছে তাইপে। তারা বলছে, তাইওয়ানের আকাশসীমায় বার বার চীনের বিমান বাহিনী অভিযান চালাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, তাইওয়ানকে নিজেদের গণতান্ত্রিক প্রদেশ হিসেবে দেখে থাকে চীন। কিন্তু তাইওয়ানের দাবি, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার যে অভিযান চালিয়েছে চীন তাতে চারটি এইচ-৬ বোমারু বিমান ছিল।

এ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও বহন করতে সক্ষম। তবে তাদের এ অভিযোগের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি চীন।