তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দ, প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার
পোস্ট ডেস্ক :

আফগানিস্তানের ক্ষমতায় আসার তিন সপ্তাহেরও বেশি সময় পর তালেবান নতুন অন্তর্বর্তী সরকারের নাম ঘোষণা করেছে।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি তালেবান নেতৃত্বের ‘রেহবারি শুরা’র প্রধান। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ পূর্ববর্তী তালেবান সরকারে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মন্ত্রীসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল গানি বারাদার। তিনি কালেবানের সহ-প্রতিষ্ঠাতা তালেবানের যে ক’জন কর্মকর্তা কাতারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়েছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। দ্বতীয় উপপ্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা আব্দুস সালাম হানাফী।
মুজাহিদ বলেন, নতুন সরকারের প্রথম কাজগুলোর মধ্যে থাকবে অর্থনীতিকে স্থিতিশীল করা, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলা করা।
তালেবানের নতুন সরকারেরর রুপরেখা গঠন ও অন্তর্বর্তী মন্ত্রীসভা গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেরাজুদ্দিন হাক্কানি। তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
অন্যান্যের মধ্যে তালেবানের মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর এর ছেলে মোল্লা ইয়াকুব এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি।




