আইভরিকোস্টে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫

Published: 11 September 2021

পোস্ট ডেস্ক :


আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। আইভরিকোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এমনটিই বলছে রয়টার্স।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল। তখন মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোনো এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই হেলিকপ্টারে থাকা সকলে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, আইভরিকোস্টের সামরিক বাহিনী কয়েকবার সন্দেহভাজন জিহাদিদের হামলার শিকার হয়েছে। বিশেষ করে বুরকিনা ফাসো সীমান্তে তারা এসব হামলার কবলে পড়ে। গত জুনে টোগোলোকায়ি অঞ্চলে শক্তিশালী এক বিস্ফোরণের ঘটনায় দুই সৈন্য ও ফ্রান্সের এক সৈনিক প্রাণ হারান।