ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

Published: 21 September 2021

বিশেষ সংবাদদাতা :


গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।